ব্যস্ত দিনে প্যাকেটজাত খাবার কিনে খাওয়াটা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হতে পারে। কিন্তু যখন এই শুধু একবার খাওয়াটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়, তখন কী হয়? প্রতিদিন প্রক্রিয়াজাত খাবার খাওয়া সহজ হতে পারে, কিন্তু এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করাই কিডনির স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
প্যাকেটজাত খাবার
সময়ের সঙ্গে আমাদের কর্মব্যস্ততা বেড়েছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরশীলতা। এসব খাবারের প্যাকেটে যদিও ‘স্বাস্থ্যসম্মত’ শব্দটা লেখা থাকে। তারপরও এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।